গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে এই আন্দোলন শুরু করেন। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে তারা আশপাশের বিভিন্ন কারখানায় গিয়ে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় অবস্থিত কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। গাজীপুরের শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন এবং তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। SHARES অর্থনীতি বিষয়: কালিয়াকৈরগাজীপুরঢাকা-টাঙ্গাইল মহাসড়কমহাসড়ক অবরোধশ্রমিক বিক্ষোভ