মুরাদনগরের প্রিয় মুখ পত্রিকার হকার নিতাই চন্দ্র সাহা আর নেই

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

মুরাদনগর উপজেলার দীর্ঘদিনের পরীক্ষিত ও পরিচিত পত্রিকার হকার নিতাই চন্দ্র সাহা আর আমাদের মাঝে নেই। ভোরের প্রথম আলো ফোটার আগে থেকেই যিনি বাইসাইকেলে কিংবা পায়ে হেঁটে সরকারি-বেসরকারি অফিস, বাসা ও দোকানে পত্রিকা পৌঁছে দিতেন, সেই চিরচেনা মানুষটি এখন আর নেই।

শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—সব ঋতুতেই মুরাদনগরের মানুষের সকাল শুরু হতো নিতাই চন্দ্রের হাতের খবরের কাগজ দিয়ে। প্রত্যুষে মুরাদনগর প্রেসক্লাব চত্বর থেকে যাত্রা শুরু করে বাজারের বিভিন্ন দোকানপাট ও দপ্তরে দপ্তরে পত্রিকা পৌঁছে দেওয়া ছিল তাঁর নিত্যদিনের রুটিন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি তাঁর সততা ও নিষ্ঠার এই পেশাটি ধরে রেখেছিলেন। মানুষের হাতে নতুন খবরের কাগজ তুলে দেওয়াই ছিল যেন তাঁর জীবনের ব্রত।

ভোরের শান্ত সকালে মুরাদনগরের অলিতে-গলিতে বাইসাইকেলের সেই চেনা শব্দ হয়তো আর শোনা যাবে না, কিন্তু মানুষের মনে ও স্মৃতির পাতায় নিতাই চন্দ্র সাহা বেঁচে থাকবেন তাঁর কর্মনিষ্ঠা আর সরলতার সুবাস ছড়িয়ে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত