ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

রাজধানীর বসুন্ধরায় অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইইউ প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার। এসময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন এবং অগ্রগতির ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত