ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে বিরোধী দলকে অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আম্মার প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬ ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন সুষ্ঠু হবে বলে যারা মনে করছেন, সেই বিরোধী দলকে অভিনন্দন জানিয়েছেন রাকসু ভিপি সালাহউদ্দিন আম্মার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান। ফেসবুক পোস্টে আম্মার লেখেন, 'ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু হবে মনে করা বিরোধী দলকে অভিনন্দন। নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। মেনে নেন।' একই পোস্টে তিনি জামায়াত নেতাদের কঠোর সমালোচনা করে মন্তব্য করেন। আম্মার বলেন, 'নির্বাচন সুষ্ঠু না হলে দেশ অস্থিতিশীল করে তোলার হুঁশিয়ারি দেওয়া জামায়াত নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।' তিনি আরও যোগ করেন, 'নির্বাচন সুষ্ঠু না হলে দেশ উল্টাইয়া ফালাইতে চাওয়া জামায়াত নেতাদের গুগলে সার্চ করেও পাইতেছি না।' ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES রাজনীতি বিষয়: উপনির্বাচনজামায়াতঠাকুরগাঁওরাজনীতিসালাহউদ্দিন আম্মার