তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দ্বীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফ তার মাকে বলেছিলেন, 'দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি'। এই কথা বলে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। ঘটনার পরদিন গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে। SHARES অন্যান্য বিষয়: তদন্ততাহসিফ সাউরিপিবিআইবিমানবাহিনীমৃত্যু