শনিবার প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর শনিবার প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। এর আগে অনুষ্ঠানটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হওয়ার কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে এক সংশোধিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়াও ফলাফল পাওয়ার জন্য eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটগুলোতে ভিজিট করা যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রয়েছে। এর জন্য HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ওপর ভিত্তি করে কোনো শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণের প্রয়োজন হলে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে। SHARES শিক্ষা বিষয়: এইচএসসিপরীক্ষার ফলফলাফল প্রকাশশিক্ষা বোর্ডশিক্ষা মন্ত্রণালয়