মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬ ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এই মিছিলটি মনোহরগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার সিএনজি স্টেশনে এসে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ২৮ অক্টোবরের ঘটনাকে রাজনৈতিক ইতিহাসের একটি নৃশংস অধ্যায় হিসেবে আখ্যায়িত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর হাফেজ নুরুন্নবী নেতৃত্ব দেন এবং উপজেলা সেক্রেটারি মোঃ ফয়েজুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন। সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় রাজনৈতিক সংঘাত ও সহিংসতার ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তারা রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানান। অতীতের এই সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের ওপর তারা গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপরও তারা জোর দেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ নুরুন্নবী, উপজেলা সহকারী সেক্রেটারি ও বাইশগাঁ ইউনিয়ন আমীর গাজী সাইফুল বারী তুহিন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মোহাম্মদ উল্লাহ, উপজেলা কর্ম পরিষদ সদস্য রুহুলআমিন মোবাশ্বের, মৈশাতুয়া ইউনিয়ন আমীর মাও. মহিউদ্দিন, সরসপুর ইউনিয়ন আমীর মাওলানা মাকছুদুর রহমান, খিলা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহিম, উত্তর হাওলা ইউনিয়ন আমীর মাওলানা মনিরুজ্জামান, নাথেরপেটুয়া ইউনিয়ন আমীর আব্দুল গোফরান ভূঁইয়া, বিপুলারসার ইউনিয়ন আমীর মোঃ জাকারিয়া ভূঁইয়া, উপজেলা শূরা ও কর্ম পরিষদের সদস্য মাস্টার হুমায়ুন কবির সেলিম এবং উপজেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি মীর হোসেন প্রমুখ। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES রাজনীতি বিষয়: কুমিল্লাজামায়াতে ইসলামীপ্রতিবাদবিক্ষোভমনোহরগঞ্জ