বাংলাদেশ পুলিশের সাত এএসপিকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির সই করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের এএসপি (টিআর) মো. ইকরামুল আহাদকে সিআইডিতে, যশোরের মনিরামপুর সার্কেলের এএসপি ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এএসপি রাজু আহমেদকে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।

এছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) সহকারী পুলিশ কমিশনার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে। একই আদেশে তার পুলিশ স্টাফ কলেজ, ঢাকার পূর্বের বদলির আদেশটি বাতিল করা হয়েছে। হাইওয়ে পুলিশের এএসপি মো. আলী আর্শাদকে টাঙ্গাইল পিটিসিতে, হাইওয়ে পুলিশের এএসপি মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএন-এ এবং রাজশাহী চারঘাট সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. খালেদ হোসেনকে রাজশাহী আরএমপিতে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।