নোয়াখালীর কোম্পানীগঞ্জে তরুণের ওপর অতর্কিত হামলার অভিযোগ প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আশফাক উল্যা চৌধুরী অর্পন (২১) নামের এক তরুণের ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিনেমা হল রোডে ‘ছুফিয়ান মিয়ার কোল্ড কর্ণারের’ সামনে এ ঘটনা ঘটে। আহত তরুণ আশফাক উল্যা চৌধুরী অর্পন স্থানীয় সংবাদপত্রের এজেন্ট নিউজ কর্নারের মালিক এবং দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা জাফর উল্যা চৌধুরী পলাশের ছেলে। হামলার শিকার হওয়ার পর তার শারীরিক অবস্থা ও ঘটনার বিস্তারিত সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। SHARES অন্যান্য বিষয়: অপরাধকোম্পানীগঞ্জনোয়াখালীবসুরহাটহামলা