মামলা তুলে না নেওয়ায় বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ, গাছে ঝুলছিল মরদেহ প্রকাশিত: 8:03 PM, August 6, 2026 শেরপুরের শ্রীবরদীতে মোফাজ্জল হক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে নিজ বাড়ির পেছনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, চার বছর আগে মোফাজ্জল হকের ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। সেই হত্যা মামলাটি তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের লোকজন চাপ প্রয়োগ করে আসছিল। মোফাজ্জল হক মামলাটি তুলে নিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পরিবারের দাবি। নিহত মোফাজ্জল হক পাইলট রানীমিমুল ইউনিয়নের হালুয়াহাটি এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে। SHARES অন্যান্য বিষয়: অপরাধমরদেহ-উদ্ধারশেরপুরশ্রীবরদীহত্যা মামলা