চাটখিলে ১১ দফা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল প্রকাশিত: 4:32 PM, August 6, 2026 নোয়াখালীর চাটখিলে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন, ১১ দফা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার ও গণভোটের রায়ের দাবিতে এক সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে চাটখিল পৌরবাজারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নূর হোসেন রিয়াজের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। গত দুই দিনে দেশজুড়ে ছাত্রদল ও হেলমেট পরা সন্ত্রাসীদের চালানো বর্বরোচিত তাণ্ডব, হামলা ও অরাজকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অবিলম্বে ১১ দফা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বক্তারা বিগত্যাশিবাদী সরকারের আমলে হওয়া সব গণহত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার এবং গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত ম্যান্ডেটের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান। সমাবেশ শেষে চাটখিল পৌরবাজারে একটি বিশাল গণমিছিল বের করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুন হাতে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এই মিছিলে অংশ নেন। মিছিলটি চাটখিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয়। SHARES অন্যান্য বিষয়: গণমিছিলচাটখিলজামায়াতে ইসলামীজুলাই গণঅভ্যুত্থাননোয়াখালী