কৃষি খাতে ঋণের হার ৪ শতাংশ বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬ কৃষি ও পল্লিঋণ নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্তের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি খাতে মোট ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর জন্য তাদের মোট ঋণের অন্তত ৪ শতাংশ কৃষি খাতে বিতরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে ব্যাংকগুলোর জন্য কৃষি খাতে ঋণ বিতরণের হার ছিল ২ দশমিক ৫ শতাংশ। সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান নতুন এই কৃষি ও পল্লিঋণ নীতিমালা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। SHARES অর্থনীতি বিষয়: অর্থনীতিকৃষি ঋণপল্লিঋণবাংলাদেশ-ব্যাংকব্যাংকিং