ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির ঘটনা প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শহরের পশ্চিম আলীপুর এলাকায় অবস্থিত ‘কামরাঙ্গা’ নামের ওই বাড়িতে রাতের অন্ধকারে চোরেরা হানা দেয়। চোরেরা বাড়ির বিদ্যুতের মূল সংযোগের তার, এসি (এয়ার কন্ডিশনার) চালানোর তারসহ বাইরে রাখা বিভিন্ন প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অভিনেতা ফজলুর রহমান বাবু ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। SHARES অন্যান্য বিষয়: অপরাধচুরিফজলুর রহমান বাবুফরিদপুরবিনোদন