দেশের বাজারে নতুন ভিভো ভি৮০ লাইট ফাইভজি স্মার্টফোন উন্মোচন প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ দেশের বাজারে নতুন স্মার্টফোন 'ভিভো ভি৮০ লাইট ফাইভজি' উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। 'স্লে এভরি এজ' স্লোগান নিয়ে আসা এই হ্যান্ডসেটটি তরুণ প্রজন্মের প্রিমিয়াম লাইফস্টাইল, স্মুথ পারফরম্যান্স ও উন্নত ক্যামেরার চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে। ফোনটি 'সিল্ক হোয়াইট' ও 'স্যাফায়র ব্লু'—এই দুটি নান্দনিক রঙে বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটিতে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডুয়াল-কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিট এইচবিএম ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। এর ক্যামেরা ডিজাইনে আধুনিক স্কাইলাইন বিন্যাস ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য হ্যান্ডসেটটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট সেন্সর এবং সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা। শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া ৮ জিবি এক্সটেন্ডেড র্যামের সুবিধা রয়েছে, যা মাল্টিটাস্কিংকে দ্রুত করার পাশাপাশি ৫০ মাস বা তার বেশি সময় পর্যন্ত স্মুথ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে ৭০৫০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি যুক্ত করা হয়েছে। টেকসই ব্যবহারের নিশ্চয়তায় ফোনটি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং প্রাপ্ত, যা পানি ও ধুলা থেকে সুরক্ষা প্রদান করে। ভিভো ভি৮০ লাইট ফাইভজি দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ৬৯,৯৯৯ টাকা। গ্রাহকদের সুবিধার জন্য ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ইএমআই ও হায়ার পারচেজ সুবিধা দেওয়া হচ্ছে। SHARES অন্যান্য বিষয়: নতুন ফোনপ্রযুক্তিভিভোভিভো ভি৮০ লাইটস্মার্টফোন