শিক্ষাপ্রতিষ্ঠানে টানা চার দিন ছুটির সুযোগ যেভাবে পাবেন প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই ছুটির পরদিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য টানা চার দিন ছুটি উপভোগ করার একটি সুযোগ রয়েছে। যেহেতু ২৫ ও ২৬ সেপ্টেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার, তাই ওই দুই দিন সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে। এমতাবস্থায়, যদি কেউ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি গ্রহণ করেন, তবে তিনি ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন। SHARES শিক্ষা বিষয়: ঐচ্ছিক ছুটিছুটিফাতেহা-ই-ইয়াজদাহমশিক্ষাপ্রতিষ্ঠান