আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যায় চাচা জাহিদুল গ্রেপ্তার প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছর বয়সী শিশু মাহিদা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় তার চাচা জাহিদুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জাহিদুল স্থানীয় আন্দিদিল গ্রামের মৃত শাহ আলমের ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, শিশু মাহিদা বাড়িতে না থাকায় তার মা মনিরা আক্তার তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে তিনি জাহিদুলের ঘরে মাহিদাকে অচেতন অবস্থায় খুঁজে পান। দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তকারী চিকিৎসক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীন ভুঁইয়া জানিয়েছেন, ময়নাতদন্তে শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ এবং শ্বাসরোধের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের সময় হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক কামরুন্নাহারও উপস্থিত ছিলেন এবং তিনিও ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু মাহিদার মা মনিরা আক্তার বাদী হয়ে আশুগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মামলাটি নথিভুক্ত করার পর পুলিশ অভিযুক্ত জাহিদুলকে গ্রেপ্তার দেখিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পঞ্চম) আদালতে হাজির করে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: অপরাধআশুগঞ্জধর্ষণব্রাহ্মণবাড়িয়াহত্যাকাণ্ড