ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু, আক্রান্ত ১৬০৮ প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪৯ জন মারা গেছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৮২ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২১ জন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬০৮ জন ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৮৪ হাজার ৩৬৯ জন। মৃত ২৪৯ জনের মধ্যে সেপ্টেম্বরেই প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা গেছেন। নতুন আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫২৫ জন ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৩১৯ জন, খুলনায় ২৭৬ জন, বরিশালে ২১৫ জন, রাজশাহীতে ১৩২ জন, ময়মনসিংহে ৭৯ জন এবং রংপুরে ৬২ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। SHARES স্বাস্থ্য বিষয়: ডেঙ্গুডেঙ্গু মৃত্যুবাংলাদেশ স্বাস্থ্য পরিস্থিতিস্বাস্থ্য অধিদপ্তর