পূর্বধলায় শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচন কাল প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬ নেত্রকোনার পূর্বধলায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনের সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আগামী ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। উপজেলার পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থাপিত কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং প্রতিটি বুথে প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং অফিসার ও ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এবারের নির্বাচনে ৯টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে প্রচারণা চালিয়েছেন। প্যানেল দুটি হলো ‘মোস্তফা, আশিক, রতন পরিষদ’ এবং ‘রুপন, নিলয়, মোশারফ পরিষদ’। প্রতিটি প্যানেলের প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। ‘মোস্তফা, আশিক, রতন পরিষদ’ থেকে চেয়ারম্যান পদে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা (আনারস), ভাইস চেয়ারম্যান পদে আগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিক মাহমুদ (বই) এবং সেক্রেটারি পদে মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রতন খান (দোয়াত কলম) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলের ডিরেক্টর প্রার্থীরা হলেন মোহাম্মদ ফারুক হোসেন (ডাব), মো: আরিফুজ্জামান (টিউবওয়েল), তানভীর আঞ্জুম (মই), ফরিদা আকন্দ (ঝুড়ি), দিলরুবা বেগম (টেলিভিশন) এবং ফরিদা ইয়াছমীন (কলসী)। অন্যদিকে ‘রুপন, নিলয়, মোশারফ পরিষদ’ থেকে চেয়ারম্যান পদে আনোয়ার আহাম্মদ (চেয়ার), ভাইস চেয়ারম্যান পদে মোঃ গোলাম মোশারফ (আপেল) এবং সেক্রেটারি পদে নিলয় চক্রবর্তী (ফুটবল) নির্বাচনে অংশ নিচ্ছেন। এই প্যানেলের ডিরেক্টর প্রার্থীরা হলেন মো: এমদাদুল হক মিলন (মোরগ), মো: বদরুজ্জামান তালুকদার (বাইসাইকেল), মো: সোহাগ তালুকদার (মাছ), মো: মোস্তফা কামাল (বৈদ্যুতিক বাল্ব), মো: কবীর শেখ (বালতী) এবং মলি রানী রায় (হাঁস)। উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল ও প্রাথমিক স্তরের মোট ৬৪টি প্রতিষ্ঠানের ১৪৯ জন ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জেলা/উপজেলা বিষয়: কো-অপারেটিভনির্বাচননেত্রকোনাপূর্বধলাশিক্ষক