নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে: শামা ওবায়েদ প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের অর্থনীতির চাকা সচল রেখে একে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে হলে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে হবে। তাদের ক্ষমতায়নে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির বিএমআই প্রাঙ্গণে আয়োজিত জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটের সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বে থাকা বাংলাদেশের মিশনগুলোতে নারী উদ্যোক্তাদের পণ্য তুলে ধরা হবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের পণ্য বিশ্ববাজারে পরিচিতি লাভের ক্ষেত্রে নারীদের তৈরি পণ্য একটি প্রধান উপকরণ হতে পারে। গত ৫ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় সারাদেশের ৬০ জন নারী ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নিয়েছেন। অনুষ্ঠানের শেষ দিনে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮ বিভাগের ৮ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। SHARES জাতীয় বিষয়: অর্থনীতিএসএমই ফাউন্ডেশননারী উদ্যোক্তানারীর ক্ষমতায়নশামা ওবায়েদ