দুই পর্বে নির্মিত হবে আল্লু অর্জুনের ১ হাজার কোটির ‘রাকা’

প্রকাশিত: 2:00 PM, July 29, 2026

দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়ার পর এবার আরও বড় পরিসরে নতুন একটি সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ‘জওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের নতুন সিনেমা ‘রাকা’-তে দেখা যাবে এই তারকাকে।

সিনেমাটি নিয়ে বেশ আগে থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গনের সেরা সব টেকনিশিয়ানদের নিয়ে সিনেমাটির কাজ চলছে। বিশাল বাজেটের এই সিনেমাটি দুই পর্বে নির্মিত হবে বলে খবর পাওয়া গেছে। এর বাজেট ধরা হয়েছে ১ হাজার কোটি রুপি।