বিসিবির ১৮ এজেন্ডার সভায় ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণার সম্ভাবনা প্রকাশিত: 11:30 AM, July 29, 2026 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ তৃতীয় বোর্ড সভা আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৪টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে শুরু হতে যাওয়া এই সভায় বেশ কয়েকজন পরিচালক সশরীরে ও অনলাইনে অংশ নেবেন। সভায় মোট ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সভার অন্যতম আলোচিত বিষয় হতে পারে ওয়ানডে দলের অধিনায়ক পরিবর্তন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক করার সম্ভাবনা রয়েছে। আজকের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া সভায় বর্তমান স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম পর্যালোচনা, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের আট বিভাগে নারী কোচ নিয়োগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ এবং মেডিকেল বিভাগের কার্যক্রম নিয়েও পর্যালোচনা হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। সভার এজেন্ডাগুলোর মধ্যে পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা অন্যতম। এছাড়াও সাবেক আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলকে ঘিরেও আলোচনার কথা রয়েছে। SHARES খেলাধুলা বিষয়: ওয়ানডে অধিনায়কক্রিকেটবাংলাদেশ ক্রিকেট বোর্ডবিপিএলবিসিবি