শাপলা চত্বরের মামলায় ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর প্রকাশিত: 3:00 PM, July 29, 2026 শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বুধবার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সিএমএম আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান। আদালত থেকে বের হওয়ার সময় লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, 'আপনারা জানেন কি না জানি না, আমাকে আজকে সকাল বেলা জানানো হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছে। শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশের ওই মামলা। সেই মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।' তিনি আরও বলেন, 'আমি জানি, আজকে যদি আমি না আসি তাহলে মনে করা হবে আমি বোধ হয় আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সবসময় আত্মপ্রকাশ করতে চাই। সেজন্য আজকে এসেছি। এখন পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে তাহলে আগামী রোববার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করব।' তিনি জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তাকে আর নতুন করে প্রস্তুতির প্রয়োজন নেই। তিনি বলেন, 'গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আমাকে যেতে হবে না। আর এর মধ্যে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। আমি কিন্তু এবার আর ২৮ তারিখের মতো অপ্রস্তুত নই। তৈরি হয়ে আছি। আমার গাড়িতে ব্যাগ আছে, লেখালেখির জন্য খাতা-কলম আছে।' উল্লেখ্য, শাহবাগ থানার যে মামলায় তিনি বুধবার হাজিরা দিয়েছেন, তা মূলত গত ৫ আগস্ট 'মঞ্চ ৭১' নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ও পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে করা। গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির আয়োজিত গোলটেবিল বৈঠকে হট্টগোল ও অতিথিদের অবরুদ্ধ করার ঘটনায় এসআই আমিরুল ইসলাম এই মামলাটি দায়ের করেন। ওইদিন পুলিশ ১৬ জনকে আটক করেছিল। বুধবারের শুনানিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৭ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকীসহ মামলার অন্য আসামিদের পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন। যে মামলায় আমি ২০২৫ সালে গ্রেপ্তার হয়েছিলাম। এ সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া।প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। SHARES অন্যান্য বিষয়: আদালতআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআব্দুল লতিফ সিদ্দিকীগ্রেপ্তারি পরোয়ানাশাপলা চত্বর