পরিবেশ রক্ষায় নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর প্রকাশিত: 1:30 PM, August 3, 2026 পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকার পাশাপাশি প্রতিটি নাগরিকের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর প্রতি এই আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। প্রতিটি ব্যক্তি যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তবেই একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গঠন করা সম্ভব। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, আসুন, আমরা সবাই আমাদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। এই দেশটি আমাদের সবার। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব। প্রধানমন্ত্রীর এই বার্তার মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: তারেক-রহমানপরিবেশপরিবেশ সংরক্ষণপ্রধানমন্ত্রীবাংলাদেশসচেতনতা