সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় বিশেষ কমিটি

প্রকাশিত: 5:00 PM, August 4, 2026

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার সমাজের সব পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার করতে চায়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, তারা এমন একটি সংশোধনী গ্রহণ করতে চান যা জনগণের প্রত্যাশা পূরণ করবে।

রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক বিবর্তন এবং নবযাত্রার অংশ হিসেবে যেসব সংস্কার প্রয়োজন, তা এই কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী দলের সঙ্গে আলোচনার জন্য দিন-তারিখ ও তালিকা নির্ধারণ করা হবে। তবে তিনি আক্ষেপ করে বলেন, বিরোধী দলের পক্ষ থেকে যে পাঁচটি নাম দেওয়ার কথা ছিল, তা এখনো পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন যে, তারা বিষয়টি অনুধাবন করে দ্রুত নাম প্রদান করবেন।

কমিটির সভাপতি আরও জানান, বিরোধী দলের সদস্যদের পরামর্শ অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হবে। তারা সরাসরি মিটিংয়ে এসে অথবা লিখিতভাবে তাদের প্রস্তাব জমা দিতে পারবেন। তিনি বলেন, সবার অংশগ্রহণকে তারা সব সময় স্বাগত জানাবেন। সংবিধান সংশোধনকে কোনো চ্যালেঞ্জ হিসেবে না দেখে বরং একে একটি উন্মুক্ত প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা সবার কথা শুনতে প্রস্তুত।

ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাকে সংবিধানেই প্রথম সংরক্ষণ করতে হবে। আলোচনার বিষয়ে তিনি জানান, কাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা হবে তা চূড়ান্ত করা হচ্ছে। পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনায় আগ্রহ প্রকাশ করলে তাদের সঙ্গেও কথা বলা হবে।

জুলাই সনদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলোও সেভাবেই গ্রহণ করা হবে। এছাড়া দলের নির্বাচন ইশতেহারের বিষয়গুলো এবং জুলাই সনদে প্রতিফলিত হয়নি এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৪৮ দফার মধ্যে অনেক কিছু আছে। আমরা একমত হয়েছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদে যেগুলো আছে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি, সেগুলো নোট অব ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচন ইশতেহারে আছে, সেগুলোও আমরা ধা