যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম

প্রকাশিত: 10:00 AM, August 4, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বৃদ্ধির ফলে দ্রুত কোনো কূটনৈতিক সমাধানের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব হিসেবে আন্তর্জাতিক বাজারে ফের অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।