শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

প্রকাশিত: 8:02 PM, August 4, 2026

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচারের ওপর কোনো আইনি নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট করেছেন যে, আদালত থেকে কেবল বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ওপরই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, 'সেখানে তাঁকে কিন্তু বক্তব্য দিতে বারণ করা হয়নি। শুধু বলা হয়েছে, বিদ্বেষমূলক বক্তব্য। যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন, ওটার ওপর তো কোনো নিষেধাজ্ঞা নাই।'