ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর প্রকাশিত: 12:30 PM, August 3, 2026 ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং দেশের সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা অবস্থানের তথ্য পাচারের অভিযোগে দুই ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই দুই ব্যক্তি ইসরাইলের কাছে সংবেদনশীল নিরাপত্তা স্থাপনা ও সামরিক অবস্থানের সুনির্দিষ্ট স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট পাঠাতেন। এই অভিযোগেই তাদের বিচার প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই বিচার প্রক্রিয়ায় কর্তৃপক্ষ প্রায়ই অস্পষ্ট জাতীয় নিরাপত্তার অজুহাত ব্যবহার করে। তাদের মতে, গুপ্তচরবৃত্তি এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মতো অভিযোগগুলো ব্যবহার করে বিচারিক প্রক্রিয়ায় কঠোরতা বজায় রাখা হচ্ছে। প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১২: ২৭আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১২: ৩০ SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানইসরাইলগুপ্তচরবৃত্তিমৃত্যুদণ্ডসামরিক তথ্য