৪ লাশ নিয়ে শহীদ মিনার ও শাহবাগে বিক্ষোভ মিছিল প্রকাশিত: 11:00 AM, August 4, 2026 ৪ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজপথে নামা আন্দোলনকারীদের মধ্যে নিহতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এদিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে অন্তত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংঘাতময় পরিস্থিতির মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভকারীরা নিহত চারজনের মরদেহ সংগ্রহ করেন। এরপর সন্ধ্যা ৬টার দিকে নিহত ওই চারজনের লাশ নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ এলাকায় মিছিল ও স্লোগান প্রদর্শন করেন। SHARES রাজনীতি বিষয়: অসহযোগ আন্দোলনবিক্ষোভবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশহীদ মিনারশাহবাগ