সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের পদযাত্রায় পুলিশের বাধা প্রকাশিত: 3:32 PM, August 6, 2026 জ্বালানি সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোটের ডাকা সচিবালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ জোটের নেতাকর্মীদের গতিরোধ করে। এসময় জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। পুলিশের বাধার মুখে জামায়াতে ইসলামীর আমির ও জোটের অন্যতম নেতা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, 'আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি।' তিনি আরও জানান, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশেই একই কর্মসূচি পালিত হচ্ছে। জনগণের দাবি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তারা সচিবালয়ের সামনে এসেছেন। সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি এসে দাবিগুলো গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যদি আমাদের এই মিছিল থামাতে চান, তাহলে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই।' জামায়াতের আমির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার দাবি বাস্তবায়নে সফল হলে তারা ধন্যবাদ জানাবেন, কিন্তু ব্যর্থ হলে আন্দোলন চলতেই থাকবে। তিনি বলেন, 'আমরা কাউকে অসম্মান করতে আসিনি। সম্মানের সঙ্গে সরকারের প্রতিনিধির হাতে আমাদের দাবি তুলে দিতে চাই। এজন্য আমরা এখানে ১০ মিনিট অপেক্ষা করব। এই সময়ের মধ্যে কেউ না এলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।' পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের অনুরোধে আমরা আপাতত এখানে থেমেছি। সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি।' SHARES রাজনীতি বিষয়: জামায়াতে ইসলামীজ্বালানি সংকটপদযাত্রাবিদ্যুতের বিলসচিবালয়