দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল প্রকাশিত: 11:31 PM, August 6, 2026 ভারতে বিশেষ পরিস্থিতিতে আসা বিদেশি অতিথিদের জন্য নিয়মিত 'ডিব্রিফিং সেশন' আয়োজনের একটি দীর্ঘদিনের রীতি রয়েছে। ১৯৫৯ সালে তিব্বতি ধর্মগুরু দালাই লামার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। এই সেশনগুলোর মূল লক্ষ্য হলো অতিথিদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা, বিভিন্ন বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা এবং অতিথিদের কাছ থেকে ভারতের প্রত্যাশাগুলো স্পষ্ট করা। শেখ হাসিনা ভারতে আসার পর প্রথম কয়েক মাস এই ডিব্রিফিংয়ের দায়িত্ব পালন করেছেন অজিত ডোভাল নিজে। ঢাকায় একাধিকবার সফল সফরের সুবাদে ডোভালের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো ছিল, যার ফলে প্রক্রিয়াটি বেশ মসৃণভাবে চলছিল। তবে নানা ব্যস্ততার কারণে অজিত ডোভাল এখন আর এতে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। ডোভাল সরে যাওয়ার পর এই দায়িত্ব এখন ভারতের ইনটেলিজেন্স ব্যুরোর বর্তমান প্রধান মহেশ দীক্ষিতের কাঁধে ন্যস্ত হয়েছে। এর আগে গত মাসে অবসরে যাওয়ার আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন তপন ডেকা। অনেক পর্যবেক্ষকের মতে, শেখ হাসিনার প্রতি দিল্লির গুরুত্ব যে আগের মতো নেই, এটি তার একটি স্পষ্ট প্রমাণ। SHARES জাতীয় বিষয়: অজিত ডোভালকূটনীতিডিব্রিফিংভারতশেখ হাসিনা