ক্ষমা চেয়েও পার পেলেন না ইনফান্তিনো, অনড় উয়েফা প্রকাশিত: 11:01 PM, August 6, 2026 ফিফার বাণিজ্যিকীকরণের বিতর্কিত পরিকল্পনা এবং সংস্থার কার্যক্রমে বেসরকারি মালিকানা যুক্ত করার উদ্যোগের জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে ক্ষমা প্রার্থনা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তার এই দুঃখ প্রকাশের পরেও ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা নিজেদের অবস্থানে অনড় রয়েছে। ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকি থেকে উয়েফা এখনো সরে আসেনি বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। মূলত ফিফা সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে। এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার যে উদ্যোগ ফিফা নিয়েছিল, তা নিয়েই মূলত এই বিরোধের সূত্রপাত। SHARES অন্যান্য বিষয়: ইনফান্তিনোউয়েফাফিফাফুটবলবিশ্বকাপ