জুলাই হত্যা মামলায় সাবেক সচিব জিয়াউল আলম গ্রেপ্তার প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মাহবুব হাসান মামুন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম গত ৯ জুলাই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনটি করেছিলেন। তদন্তকারী কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এছাড়া তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনও করা হতে পারে বলে জানানো হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে আন্দোলনে অংশ নিয়েছিলেন মাহবুব হাসান (৩৪)। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৬১ জনকে আসামি করা হয়েছে। SHARES আইন আদালত বিষয়: আদালতজিয়াউল আলমজুলাই অভ্যুত্থানবাংলাদেশহত্যা মামলা