কাপ্তাই বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলো প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬ টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উজানের ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ জলকপাটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করে। এই গেটগুলো খুলে দেওয়ার ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: কর্ণফুলীকাপ্তাই বাঁধপাহাড়ি ঢলবন্যা পরিস্থিতিরাঙামাটি