বিশ্বকাপ জিতে নিজ শহরে ফিরে টমেটো উপহার পেলেন রুইস-গাভি প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬ বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে নিজ শহর লস পালাসিওস ই ভিয়াফ্রাকায় ফেরার পর এক ব্যতিক্রমী ও আক্ষরিক অর্থেই ‘টাটকা’ সংবর্ধনা পেলেন স্পেনের দুই তারকা ফুটবলার ফাবিয়া রুইস ও গাভি। মাদ্রিদে ভিক্টরি প্যারেড ও আনুষ্ঠানিক উদযাপন শেষে তারা যখন আন্দালুসিয়ার এই শহরে পৌঁছান, তখন স্থানীয়রা তাদের বরণ করে নেয় টমেটো দিয়ে। স্পেনের দক্ষিণে অবস্থিত লস পালাসিওস ই ভিয়াফ্রাকা শহরটি টমেটো উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। এই অঞ্চলের ঐতিহ্যের সাথে টমেটো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই শহরের সেরা এই সন্তানদের সম্মান জানাতে স্থানীয়রা প্রতীকী উপহার হিসেবে বেছে নেয় এই সবজি। শহরের টাউন হলে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ সমবেত হন। ঐতিহ্য মেনে শহরের পক্ষ থেকে রুইস ও গাভিকে তাদের নিজ নিজ ওজনের সমপরিমাণ টমেটো উপহার দেওয়া হয়। পিএসজির মিডফিল্ডার রুইসের ওজন অনুযায়ী এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়। SHARES অন্যান্য বিষয়: আন্দালুসিয়াগাভিফাবিয়া রুইসফুটবলবিশ্বকাপস্পেন