চা শিল্পের সংকট নিরসনে সমন্বিত কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬ দেশের চা শিল্পের দীর্ঘদিনের সমস্যা দূর করতে এবং এর উৎপাদন সক্ষমতা বাড়াতে সমন্বিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই খাতের সার্বিক বিকাশ ও সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। গত রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে চা শিল্পের উন্নয়ন সংক্রান্ত একটি বিশেষ সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা দেন। তিনি বলেন, চা শিল্পের বিদ্যমান সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানের পথ বের করতে হবে। আর এ লক্ষ্যেই একটি সমন্বিত কমিটি গঠন করা প্রয়োজন। সরকারের এই পদক্ষেপের ফলে দেশের ঐতিহ্যবাহী চা শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং এই খাতের অংশীজনদের দীর্ঘদিনের সংকটগুলোর স্থায়ী সমাধান সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। SHARES অন্যান্য বিষয়: কমিটি গঠনচা শিল্পতারেক-রহমানপ্রধানমন্ত্রীর নির্দেশনাবাংলাদেশ সচিবালয়