নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬ নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিত করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মাহফুজুল হক, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু। অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে বলেন, এটি স্বাবলম্বী পরিবার গড়ার একটি প্রতিশ্রুতি। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: জেলা প্রশাসননেত্রকোনাপ্রেস কনফারেন্সফ্যামিলি কার্ডসমাজ কল্যাণ মন্ত্রণালয়