চট্টগ্রামের বালি আর্কেডে শুরু পাঁচ দিনব্যাপী শারদ মেলা প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬ চট্টগ্রাম নগরীর চকবাজারের বালি আর্কেড শপিং মলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদ মেলা ‘ফেমিনা এক্সিবিশন ২০২৬’। গত বুধবার (১৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার আয়োজন উপলক্ষে শপিং মলের নিচতলায় বিভিন্ন ধরনের পণ্যের স্টল বসানো হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেঠ প্রপার্টিজের প্রধান নির্বাহী আফতাব উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান আলম শেঠ এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন কায়সার লাভুসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইল কালেকশনের পাশাপাশি রয়েছে পোশাক, জুয়েলারি, ইনডোর প্ল্যান্টস, বাচ্চাদের কালেকশন ও ফুড স্টল। মেলায় ১০০ টাকা থেকে শুরু মূল্যে পারফিউম পাওয়া যাচ্ছে। এছাড়া মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘চাটগাঁইয়া গরিলা’।” SHARES ফিচার বিষয়: চকবাজারচট্টগ্রামফেমিনা এক্সিবিশনবালি আর্কেডশারদ মেলা