দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষককে ধরে দুমকি থানায় সোপর্দ করেন।

অভিযুক্ত ইব্রাহীম উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, সোমবার সকালে ওই মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন শিক্ষক ইব্রাহীম। ঘটনার পর ওই শিক্ষার্থীকে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।