মির্জাপুরে গৃহবধূকে মারধর ও ধর্ষণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬ মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের দরানীপাড়া গ্রামে এক গৃহবধূকে মারধর ও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোর্শেদা আক্তার (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ মিয়া পলাতক রয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই গ্রামের তোতা মিয়ার ছেলে আরিফ মিয়া মালয়েশিয়া প্রবাসী এবং সম্প্রতি ছুটিতে দেশে আসেন। গত ২২ জুলাই বুধবার রাতে আরিফ সাইদুল ইসলামের বাড়িতে গিয়ে তার স্ত্রী মোর্শেদা বেগমকে কুপ্রস্তাব দেয়। মোর্শেদা এতে অস্বীকৃতি জানালে আরিফ তাকে বেধম মারধর করে এবং জোরপূর্বক ধর্ষণ করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত ও অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘটনার পর মোর্শেদার বড় ছেলে মাহিম কালিয়াকৈর থেকে এসে তার অসুস্থ মাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে হাসপাতালের বেডে শুয়ে মোর্শেদা বেগম তার স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তার এই স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে স্ত্রীর ওপর নির্যাতনের খবর শুনে স্বামী সাইদুল ইসলাম শুক্রবার দেশে ফিরে আসেন। তিনি আরিফ মিয়াকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মিজানুর রহমান এবং উপপরিদর্শক আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপপরিদর্শক আতাউর রহমান জানান, বর্তমানে মরদেহ বাবার বাড়ি কালিয়াকৈরে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। SHARES অন্যান্য বিষয়: অপরাধগৃহবধূধর্ষণমির্জাপুরমৃত্যু