সিলেটে হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট মৃত ১২৫ প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬ সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ১৮ বছর বয়সী বর্ণা রাণী, ৩ বছর ৪ মাস বয়সী শিশু মো. এহসানুল এবং ৮ মাস বয়সী আয়ান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮২৭ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে; বাকিদের মৃত্যু হামের উপসর্গজনিত। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১৮ জন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং এই সময়ের মধ্যে ৯১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। SHARES স্বাস্থ্য বিষয়: মৃত্যুরোগীসিলেটস্বাস্থ্য অধিদপ্তরহাম