প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি আট সদস্যের প্রতিনিধিদল। সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন এই কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। আগ্রহী যেকোনো বিদেশি বিনিয়োগকারীকে সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য সরকার প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। SHARES জাতীয় বিষয়: অ্যামচেমতারেক-রহমানবাংলাদেশবাণিজ্যবিনিয়োগ