শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া অর্থহীন: নাহিদ ইসলাম প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, ভারত তার ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে। তিনি এই পরিস্থিতিকে বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা এবং জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা হিসেবে অভিহিত করেছেন। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনার এই ধরনের কর্মকাণ্ড দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে অর্থহীন করে তুলছে। SHARES অন্যান্য বিষয়: নাহিদ ইসলামবাংলাদেশভারতশেখ হাসিনাসার্বভৌমত্ব