মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাড়গ দ্বীপে ইরানের তেল লোডিং শুরু প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬ মার্কিন নিষেধাজ্ঞা ও নানামুখী চাপের মাঝেই ইরানের খাড়গ দ্বীপে আবারও শুরু হয়েছে কাঁচা তেল বা ক্রুড অয়েল লোডিংয়ের কার্যক্রম। গত জুলাই মাসের পর এই প্রথম দ্বীপটিতে কোনো তেলের ট্যাংকারে জ্বালানি তেল তুলতে দেখা গেল। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ‘ট্যাংকারট্র্যাকার্স’ এই তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তারা জানায়, শুক্রবার (১৪ আগস্ট) খাড়গ দ্বীপের আজারপাদ জেটিতে ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির একটি সুপরিসর ক্রুড বাহক (ভিএলসিসি) ট্যাংকারে তেল লোড করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ওই বিশাল ট্যাংকারটিতে প্রায় ২০ লাখ ব্যারেল কাঁচা তেল বোঝাই করা হয়েছে। মার্কিন কঠোর অবরোধের কারণে ইরানের তেল রপ্তানিতে নানামুখী বাধা থাকলেও খাড়গ দ্বীপে তেল লোডিংয়ের এই পুনরায় সচল হওয়া দেশটির জ্বালানি খাতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। SHARES অন্যান্য বিষয়: ইরানখাড়গ দ্বীপজ্বালানি তেলট্যাংকারট্র্যাকার্সমার্কিন নিষেধাজ্ঞা