শেখ হাসিনাকে ফেরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবেন। ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রত্যর্পণের বিষয়টি রাজনৈতিক বা কূটনৈতিক কোনো সিদ্ধান্ত নয়, বরং এর চূড়ান্ত ফয়সালা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।

বর্তমানে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নিবিড় আলোচনা চলছে। ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ তার সর্বোচ্চ দাবির অবস্থান থেকে সরে এসে বিষয়টি সমাধানের একটি কার্যকর পথ খুঁজছে।