দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি এ কে আসাদুজ্জামান

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই লক্ষ্যে গঠিত সার্চ কমিটি কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে আসাদুজ্জামানের নাম চূড়ান্ত করেছে।

কমিশনের নতুন নেতৃত্ব গঠনের অংশ হিসেবে সার্চ কমিটি আরও দুই সদস্যের নাম সুপারিশ করেছে। তারা হলেন ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। দুদকের নতুন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি এই তিনজনের নামই সুপারিশ হিসেবে চূড়ান্ত করেছে।