কক্সবাজারে অস্ত্রসহ দুই যুবক আটক

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই যুবককে অবৈধ অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে ঘোনারপাড়া এলাকার আলমগীর টাওয়ারের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজেরপাড়া এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে মো. ফয়সাল (৪৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. রুবেল (৩০)।