জামালপুরে গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর ঘটনায় স্বামী কারাগারে

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে এক বর্বরোচিত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী স্ত্রী রিক্তা আক্তারের অভিযোগ অনুযায়ী, তার স্বামী গরম ডাল ছুড়ে তার মুখমণ্ডল ঝলসে দিয়ে চেহারা বিকৃত করে দিয়েছেন। শুধু তাই নয়, এই ঘটনার পর তাকে তালাকও প্রদান করা হয়েছে।

ভুক্তভোগী রিক্তা আক্তার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাশদাইড় গ্রামের বাসিন্দা। তিনি জানান, কয়েক বছর আগে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বীর গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মাইকের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

এই ঘটনার প্রেক্ষিতে নারী নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে অভিযুক্ত ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।