মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পর বাতিল প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬ পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের মাত্র এক সপ্তাহের মাথায় তা বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে সব ইউনিট কমিটি বাতিল করার পাশাপাশি তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত গত ১৭ আগস্ট, যখন মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছিল। ওইদিন উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধা ছয়টি ইউনিয়ন কমিটির অনুমোদন দিয়েছিলেন। এর বিপরীতে একই দিনে সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেনসহ সাতজনের স্বাক্ষরে আরও পাঁচটি ইউনিয়নের পাল্টাপাল্টি কমিটি অনুমোদন করা হয়। এই পাল্টাপাল্টি কমিটি গঠনের ফলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ নয়জন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী জানান, মির্জাগঞ্জের বিষয়টি জানার পর তারা উভয় পক্ষকেই শোকজ নোটিশ দিয়েছিলেন। পরবর্তীতে সোমবার রাতে কেন্দ্রীয় কমিটি চিঠি দিয়ে সব ইউনিট কমিটি বাতিল ও কার্যক্রম স্থগিত রাখার চূড়ান্ত নির্দেশ প্রদান করে। এ ঘটনায় ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ। SHARES জাতীয় বিষয়: কমিটি বাতিলছাত্রদলপটুয়াখালীমির্জাগঞ্জরাজনীতি