বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’ এর ধারা ১০(১) অনুযায়ী এই নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তানুসারে, মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে এই দায়িত্ব পালন করতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, তার নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২০: ১৩আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২০: ১৮ SHARES জাতীয় বিষয়: কাদের গনি চৌধুরীজনপ্রশাসন মন্ত্রণালয়নিয়োগবাংলাদেশ সংবাদ সংস্থাবাসস