সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ বর্তমান জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদ অধিবেশন চলাকালীন পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি এই শঙ্কার কথা জানান। স্পিকার বলেন, আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সংসদীয় কার্যক্রমে একে অপরকে কথা বলার সুযোগ করে দেওয়ার পরিবর্তে যেভাবে বাধা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে, তা কোনোভাবেই সংসদের জন্য ভালো লক্ষণ নয় বলে তিনি মন্তব্য করেন। SHARES জাতীয় বিষয়: জাতীয় সংসদরাজনীতিসংসদস্পিকারহাফিজ উদ্দিন আহমদ